পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮


..শামীম হোসেন
গ্রীণ ইউনিভাসিটি অব বাংলাদেশ।
আদমদীঘি, বগুড়া

আমি শুধু বলবো কথা,তুমি নিরব রবে—
বলো,সেকি কখনো হয় ?
তোমার কথার মাঝেই তো
আমার সকল কথার জয় ৷
আমি শুধু জেগে রবো,তুমি নিদ্রাকাতর—
বলো,সেকি কখনো হয় ?
তোমার চোখের মাঝেই তো
আমার সারা বেলার সঞ্চয় ৷
আমি শুধু জ্বলবো একা,তুমি নিবে রবে—
বলো,সেকি কখনো হয় ?
তোমার ভিতরে অগ্নি শিখাই তো
আমাকে পুড়িয়ে করে ক্ষয় ৷

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬



বালিকা সুন্দর হও, সত্য হও

মোঃ শামীম হোসেন রনি
মিরপুর, ঢাকা ১২১৬


চলে যেতে চাও , যাও চলে ;
কিছুই বলবো না ,
চাইবো না কোন ব্যাখা বিশ্লেষন ,
আনব না অপরাধ বোধের আবরণ
করাবো না তোমার অপমানের সাথে আলিঙ্গন ,
কিছু বলবো না তেমন ,
শুধু বলবো যদি তুমি শুদ্ধ হও , ,
তবে কখনো তুমি অন্য কারো হতে পারো না ,
তোমার ভালোবাসায় যদি পবিএতা থাকে ,
থাকে যদি সত্যতা ,
তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না ,
কখনো না ।
বালিকা সুন্দর হও , সত্য হও
ফিরে এসো ।

সোমবার, ১৪ মার্চ, ২০১৬

আমার স্বপ্ন সফল হবে এক দিন শামীম

Add caption
নাম ঠিকানা কেউ জানেনা,
তবুও তোমার নামে...
মনের ভুলে একশো চিঠি বন্দি হলো খামে 
____মোঃ শামীম হোসেন

 সত্যি তোমায় ফিরে পেতে চাই...
হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়..
নির্ঘুম রাতে, তারাদের মেলায়....
 

“ভালোবাসার সংজ্ঞা”
_______ রফিক আজাদ
ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব
করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির
একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির
পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-
যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।


                          দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে। সুখের কথা বারবার বললে সুখ বাড়ে।
                              এই জন্যে দুঃখের কথা, সুখের কথা দুটোই বারবার বলতে হয়।
                                                              _____হুমায়ূন আহমেদ

                   স্বাধীনতা তুমি
                 শামসুর রাহমান
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি
পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
                                কবিতা
                মোঃ শামীম হোসেন  বগুড়া

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে
তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা
তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড়
তুমি আসবে বলে ঈশান কোনেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই.....
____নচিকেতা

..শামীম হোসেন গ্রীণ ইউনিভাসিটি অব বাংলাদেশ। আদমদীঘি, বগুড়া আমি শুধু বলবো কথা,তুমি নিরব রবে— বলো,সেকি কখনো হয় ? তোমার কথার মা...