জীবন- নদী
কখনো বিস্মিত হই, আবেগ তাড়িত হয়ে
কখনো বা শিহরিত-
আবার কখনো বা প্রচণ্ড অপরাধ বোধে
হই অপরাধী ।।
জীবন চক্রের ধারায় বহমান বাঁকগুলি
ঠিক যেন নদীরই মতোন---
কখনো ভাসায়, কখনো ডোবায়
আবার কখনো আছড়ে ফেলে
প্রবল ঘূর্ণিপাকে ;
আবার শান্ত নদীটির মতোন
উথাল-পাথাল জীবনের টানা- পোড়েনেও আসে
কখনো বা নির্মল শান্তির ফল্গুধারা--
তাই নিয়েই ভালো থাকা, তাই নিয়ে বেঁচে থাকা ।।
কখনো বা শিহরিত-
আবার কখনো বা প্রচণ্ড অপরাধ বোধে
হই অপরাধী ।।
জীবন চক্রের ধারায় বহমান বাঁকগুলি
ঠিক যেন নদীরই মতোন---
কখনো ভাসায়, কখনো ডোবায়
আবার কখনো আছড়ে ফেলে
প্রবল ঘূর্ণিপাকে ;
আবার শান্ত নদীটির মতোন
উথাল-পাথাল জীবনের টানা- পোড়েনেও আসে
কখনো বা নির্মল শান্তির ফল্গুধারা--
তাই নিয়েই ভালো থাকা, তাই নিয়ে বেঁচে থাকা ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন